ফাইল ছবি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২০ জুলাই ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি পূর্ণাঙ্গ না হওয়ায় বোর্ডগুলো তা নির্ধারিত সময়ে প্রকাশ করতে পারেনি। অবশেষে সার্বিক সমন্বয় শেষে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২০ জুলাই প্রকাশ করা হবে এবং সে লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, কারিগরি ও আনুষঙ্গিক প্রস্তুতি শেষ না হওয়ায় ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, উত্তরপত্র মূল্যায়ন ও ফল পুনর্নিরীক্ষণের সার্বিক প্রক্রিয়া সুনির্দিষ্ট নিয়মে শেষ করতে বাড়তি কয়েক দিন সময়ের প্রয়োজন হয়। যার ফলে শিক্ষাবোর্ডের প্রস্তুত থাকা সত্ত্বেও প্রশাসনিক আনুষ্ঠানিকতার সুবিধার্থে চূড়ান্ত তারিখ ১০ আগস্ট পুনর্নির্ধারণ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানান সচিব মো. আবদুল খালেক, "প্রস্তুতি শেষ করতে কিছুটা অতিরিক্ত সময়ের প্রয়োজন হওয়ায় পূর্বনির্ধারিত ২০ তারিখে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ১০ আগস্ট দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।"
উল্লেখ্য, চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল থেকে এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। ফলাফল পুনর্বিন্যাস ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ১০ আগস্ট নির্ধারিত দিন সকালে দেশের সব বোর্ডের ফল একযোগে স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
