× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু ২২ জানুয়ারি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৪, ২১:০২ পিএম । আপডেটঃ ১৪ জানুয়ারি ২০২৪, ২১:২১ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হবে। চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ ২০২৪ তারিখ থেকে শুরু হবে। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.