× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এইচএসসির বাকি পরীক্ষা অর্ধেক প্রশ্নে, পেছাবে ২ সপ্তাহ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ আগস্ট ২০২৪, ০৮:৫৪ এএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৪, ১০:১২ এএম

এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা | ফাইল ছবি

এইচএসসি ও সমমানের বাকি বিষয়ের পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানায়, কত নম্বর ও পরীক্ষা সময় কত ঘণ্টা হবে এসব বিষয় পরে জানানো হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। এরপরই আজ এই নতুন সিদ্ধান্ত নেয়া হলো।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.