× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭ মাস পর ডেঙ্গু রোগী শূন্য রামেক হাসপাতাল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ জানুয়ারি ২০২৪, ০৪:২৩ এএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ এএম

দীর্ঘ সাত মাস পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ডেঙ্গু রোগী শুন্য হয়েছে। ৯ জানুয়ারি সর্বশেষ রোগী ভর্তি হয়েছে এখানে। এরপর আর নতুন কোন রোগী ভর্তি হয়নি। চিকিৎসা শেষে শেষ রোগীটিও শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে ৭ মাস পর রামেক হাসপাতাল ডেঙ্গু রোগী শুন্য হয়েছে। 

শুক্রবার (১২  জানুয়ারী) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ২০২২ সালে মোট ৫২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ৬ জন রোগী মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবার ৫ হাজার ৪৩১ জন ডেঙ্গু রোগী ছিল। তাদের জন্য তখন আলাদা ওয়ার্ড করা হয়েছিল। চলতি মৌসুমে সর্বচ্চ রোগী হয়েছিল ২৪০ জন। রামেকে কয়েকটি ওয়ার্ডকে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড করে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। সর্বশেষ রোগী শুক্রবার ছাড়া পেয়েছেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আর কোনো ডেঙ্গুরোগী নেই।



 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.