× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে কভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ জুলাই ২০২৪, ১১:৩২ এএম । আপডেটঃ ১৪ জুলাই ২০২৪, ১১:৩৩ এএম

প্রতীকী ছবি

নরসিংদীর সদর উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকাশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে; এ সময় আরও চারজন আহত হয়েছেন।

রোববার বিকেলে উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নগর পাঁচদোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে মাধবদী থানার ওসি কামরুজ্জামান জানান।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফের চর এলাকার এনামুল হক (৬০) এবং টাঙ্গাইলের আবুল কালামের চার বছরের ছেলে জারিফ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি কামরুজ্জামান বলেন, শিবপুরের ইটাখোলা থেকে ছেড়ে আসা অটোরিকশা ওই এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শিশু জারিফ ও এনামুল হকের মৃত্যু হয়। এ সময় অটোরিশার আরও চার যাত্রী আহত হন।”

ওসি বলেন, তাদের উদ্ধার করে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.