× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৩ জুলাই ২০২৪, ২৩:১৭ পিএম । আপডেটঃ ০৩ জুলাই ২০২৪, ২৩:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের উদয়পুর (৯ আনা) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), তার ছেলে ঈদা মিয়া (৩৫) ও পাশের বাড়ির তবারক মিয়ার ছেলে ইবলুল মিয়া (৩৬)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দেলোয়ারা বেগম বাড়ির পাশে লাউয়ের পাতা কাটতে মই দিয়ে জাংলাতে উঠলে সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভিতরে পড়ে যায়। তার চিৎকারে ছোট ছেলে ঈদা টয়লেটের গর্তে নেমে মাকে উদ্ধারের চেষ্টা করতে থাকেন। পরে প্রতিবেশী ইবনুল এগিয়ে এসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন।

একপর্যায়ে তাদের সাড়া শব্দ না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংকে আটকা পড়াদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.