× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জুলাই ২০২৪, ১০:৪৮ এএম । আপডেটঃ ০২ জুলাই ২০২৪, ১০:৪৯ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কা নিহত মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মরদেহ। ছবি -সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কা মোটরসাইকেল আরোহী মামতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বাইখির মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আলফাডাঙ্গার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও একই উপজেলার ধলারচর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাজু শেখ (২২)।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সহস্রাইল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী বাসের ধাক্কায় ভাটিয়াপাড়াগামী মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর বাসচালক ও সহযোগী বাসটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহত দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের মরদেহ আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.