× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাহাড়ধসে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ জুলাই ২০২৪, ২৩:০৩ পিএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৪, ২৩:০৬ পিএম

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আলুটিলার সাপাহার এলাকায় পাহাড়ধসে যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে সড়কের ওপর পাহাড়ধসের কারণে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে আটকা পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকেরা। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপাহার এলাকায় পাহাড়ধসের ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সাপাহার এলাকায় হঠাৎ করে সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে সড়ক বন্ধ হয়ে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকেরা।  

ঢাকা থেকে গতকাল রাতে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়ে আটকা পড়েছেন মল্লিকা চাকমা নামের এক যাত্রী। তিনি বলেন, ‘ভোর থেকে গাড়িতে আছি। সকাল সাতটার দিকেও কেউ মাটি সরাতে আসেনি। আর কতক্ষণ লাগতে পারে জানি না।’

এদিকে ঘটনাস্থল থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানান খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া। আজ সকাল সোয়া নয়টার দিকে তিনি বলেন, স্থানীয় লোকজন, সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে সড়কের মাটি সরানোর কাজ করছেন। আধা ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.