× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাচার ১৩ বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে ভারত

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৩ জুন ২০২৪, ১১:৪৬ এএম । আপডেটঃ ২৩ জুন ২০২৪, ১১:৪৭ এএম

ছবি: সংগৃহীত

ভালো কাজের প্রলভনে ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি নারী ও শিশুকে কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। 

রোববার (২৩ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে আইনি সহয়তার জন্য তাদের গ্রহণ করে পোর্ট থানা পুলিশ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- বাগেরহাট জেলার মুয়াঘাট উপজেলার আমজেদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৬৬), মামুন তালুকদার (২৫), নাজমুল সিকদার (৩৮), রাজু ভূইয়া (২৪), সাত্তার মোল্লা (৫৩), ওমর ফারুক শেখ (২৬), আপছানা আক্তার লাকী (২২), ফাতেমা (৪), আব্দুল আমিন (৬), ফাতেমা (২৮), মরিয়ম (২৩), ফাহিম (২) ও মাহিম (৪)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আযহারুল ইসলাম জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে তুলে দেবে পুলিশ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.