× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ জুন ২০২৪, ০৭:২৪ এএম । আপডেটঃ ১৫ জুন ২০২৪, ১০:১৭ এএম

ছবি: প্রতীকী

রাঙামাটির লংগদুতে পৃথক ঘটনায় বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে চলমান বোটে বজ্রপাতে তিনজন নিহত হন।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, ‘আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ পূর্বে বজ্রপাত নিহত হয়েছেন।’

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.