চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩০ টাকায় পুলিশে নিয়োগ পেয়েছেন ১১ জন। শুক্রবার (১৪ জুন) মিরসরাই থানা পুলিশ এই ১১ জন নিয়োগপ্রাপ্ত পুলিশের কনস্টেবলদের নাম প্রকাশ করেছে।
পুলিশে নিয়োগ পাওয়ারা হচ্ছেন - লিজা, শুভ, প্রতীক, কাউসার, আনিছ, দোয়েল, সাখাওয়াত, নাবিদ, কাদের, সাফওয়ান ও সাদমান। তারা জানান, পুলিশে যোগদান ছিল তাদের জন্য স্বপ্নের মতো। অবশেষে তাদের ওই স্বপ্ন ধরা দিয়েছে।
মাত্র ১৩০ টাকার বিনিময়ে অনলাইনে আবেদন করে যাছাই-বাছাই শেষে নিয়োগপ্রাপ্ত হন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই থানার ভাগ্যবান ১১ তরুণ। শুক্রবার (১৪ জুন) মিরসরাই থানা পুলিশ এই ১১ জন নিয়োগপ্রাপ্ত পুলিশের কনস্টেবলদের নাম প্রকাশ করেছেন। পুলিশে নিয়োগ পাওয়া ১১ তরুণকে সন্ধ্যায় মিরসরাই থানা প্রাঙ্গণে উচ্ছ্বসিত অবস্থায় দেখা যায়।
সদ্য নিয়োগপ্রাপ্ত শুভ, দোয়েল, কাউসারসহ অন্যান্যরা জানিয়েছেন, আমরা দেশ ও জাতির জন্য কাজ করতে চাই। সরকার আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন তার যথাযথ মূল্যায়ন করে দেশ ও দেশের মানুষের সেবায় সারাটা জীবন কাজ করে যাবো। মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, সম্পূর্ন স্বচ্ছ, নিরপেক্ষ ও অনিয়ম-দুর্নীতিমুক্তভাবে এই ১১ জন পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। চাকরি পেতে তাদের কারও কাছে ধরণা দিতে এমনকি কোনো টাকা-পয়সা লেনদেন করতে হয়নি। শুধুমাত্র অনলাইনে আবেদন খরচ ১৩০ টাকা লেগেছে।
এছাড়া সদ্য নিয়োগ পাওয়া তরুণদের সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায়।