× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৩ জন মাটির নিচে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ জুন ২০২৪, ০১:৪২ এএম । আপডেটঃ ১০ জুন ২০২৪, ০৫:২২ এএম

সংগৃহীত

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৩ জন মাটির নিচে চাপা পড়েছেন। তাদের জীবিত উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে সিসিকের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের ৫ জন মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩ জন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.