× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ জুন ২০২৪, ০৬:৪২ এএম । আপডেটঃ ০৯ জুন ২০২৪, ০৬:৪২ এএম

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। 

খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান জানান, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের ২ যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.