× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীরগঞ্জে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত বিপু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ মে ২০২৪, ০৪:৫৯ এএম

আবু হুসাইন বিপু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু। দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। 

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. আবু হুসাইন বিপু আনারস প্রতীক নিয়ে ৪৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মো. আমিনুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৪১৮।

এই উপজেলায় মোট ১০৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৫৩৫। ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৬৭৭। নির্বাচনে ভোটের শতকরা হার ৪৬ দশমিক ৪৯।

উল্লেখ্য,আবু হুসাইন বিপু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.