× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসএসসিতে ফেল

ফাঁস দিয়ে আত্মহত্যা করলো মিতু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ মে ২০২৪, ০৫:১৮ এএম । আপডেটঃ ১২ মে ২০২৪, ০৫:১৯ এএম

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মিতু (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

রোববার দুপুরে মিতু নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবার। মিতু হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের মুশা আলীর মেয়ে। সে কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

মিতুর বাবা মুশা আলী জানান, ৩ ছেলে-মেয়ের মধ্যে মিতু দ্বিতীয়। সে কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

কিন্তু আজ সকালে প্রকাশিত ফলাফলে সে অকৃতকার্য হয়। এ কারণে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে সে।

হরিপুর থানার ওসি (তদন্ত) মুহা. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.