× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ মে ২০২৪, ২১:৩৩ পিএম । আপডেটঃ ০৯ মে ২০২৪, ০৫:৪১ এএম

ছবি: সংগৃহীত

পাবনার মুলাডুলি স্টেশন এলাকায় বুড়িমারী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ মে) ভোরে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে বগি লাইনচ্যুতির এ ঘটনা ঘটে।

জানা গেছে, লালমনিরহাট-ঢাকা রুটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে। ভোরে ট্রেনটি মুলাডুলি স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে রেলওয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, ঈশ্বরদীর মুলাডুলিতে বুড়িমারী এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাকাল স্বাভাবিক হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.