× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক কক্ষের বাসার বিদ্যুৎ বিল সাড়ে ৭২ হাজার টাকা!

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ মে ২০২৪, ১১:৪২ এএম । আপডেটঃ ০৮ মে ২০২৪, ১১:৪২ এএম

ছবি: সংগৃহীত

একটি কক্ষে ব্যবহার করা হয় ১টি এলইডি বাল্ব, ১টি ফ্যান ও দেড় হর্স ক্ষমতার পানির পাম্প। এই পাম্পের পানি ব্যবহার করেন বাড়ির আশপাশেরসহ মাত্র ১৪ জন লোক। আর এতেই পল্লী বিদ্যুৎ মাস শেষে বিল দিয়েছে ৭২ হাজার ৬১৯ টাকা! বিলের কপি হাতেই পেয়েই বাড়ির মালিক হতবাক হয়ে যান। 

ভুক্তভোগী গ্রাহক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বেলচুরা এলাকার টানেল সংযোগ সড়কের কুহিনুর প্লাজা নামে একটি নির্মাণাধীন ভবনের মালিক মো. মোস্তাফিজুর রহমান। পূর্বের বিলের কপিতে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল আসে ২ হাজার ১ টাকা, মার্চে ১ হাজার ২৭ টাকা, এপ্রিল মাসে ২ হাজার ৭৩৭ টাকা। আর চলতি মে মাসে এক লাফে বিল এসেছে ৭২ হাজার ৬১৯ টাকা। যা ধারাবাহিকতার চেয়েও বহুগুণ বেশি। হঠাৎ করে বাড়তি বিল নিয়ে বিপাকে পড়েন গ্রাহক মোস্তাফিজুর।

ভবনটির দেখাশোনার দায়িত্বে থাকা নুরুল আবছার বলেন, ‘বুধবার বিকেলে বিলের কপিটি পেয়ে আমি অবাক হয়ে পড়ি। মিটার না দেখেই বিল লিখে দিয়েছে তারা। কিছু বললে গ্রাহকের সঙ্গে তারা দুর্ব্যবহার করে। আবার বিল পরিশোধ না করলে লাইন কাটতে আসে। জরিমানা হবে বলেও ভয় দেখায়।’ আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, ‘হয়তো মিটার রিডাররা বিল লেখার সময় ভুল করেছে। গ্রাহক অফিসে আসলে ঠিক করে দেওয়া হবে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.