× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহ-১ আসনে পুনঃতফসিল ঘোষণা, ভোট ৫ জুন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ মে ২০২৪, ১০:৪৯ এএম । আপডেটঃ ০৮ মে ২০২৪, ১০:৫০ এএম

ছবি: সংগৃহীত

হাইকোর্টে স্থগিত হওয়া ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। বুধবার হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করলে পুনঃতফসিল ঘোষণা করেন ঝিনাইদহ-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির। 

রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবির জানান, মামলা জনিত কারণে গত দু’দিন আগে ঝিনাইদহ- ১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত করেন হাইকোর্ট। সরকার পক্ষের আবেদনে সেই আদেশ বুধবার স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ কারণে নির্বাচনের আর কোনো বাধা না থাকায় পুনঃতফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি আরও জানান, আগের তারিখ অনুযায়ী ৫ জুনই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় দু’দিন বাড়িয়ে ১০ মে শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বাছাই ১ মে, আপিল ১২ থেকে ১৬ মে, আপিল নিষ্পত্তি ১৭ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ মে ও প্রতীক বরাদ্দ ১৯ মে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.