× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে জাল ভোটের অভিযোগে ১১ যুবক আটক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ মে ২০২৪, ০৭:৪৩ এএম । আপডেটঃ ০৮ মে ২০২৪, ০৭:৪৪ এএম

ছবি: সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফেনীর ফুলগাজী উপজেলায় ভোটগ্রহন শেষ হয়েছে। বুধবার (৮ মে) দিনভর উপজেলার বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ১১ জন যুবককে আটক করা হয়েছে। একই সময়ে অন্তত ২৯টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা।

নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম বলেন, দিনভর শান্তিপূর্ণভাবে ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়াসহ নানান অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

ফুলগাজি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক যুবকদের বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি জানান, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে দু’জন চেয়ারম্যান, পাঁচজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে একক প্রার্থী থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এখন নির্বাচনী ফলাফল তৈরির কাজ চলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.