সংগৃহীত
প্রকৃতি ছাড়া মানুষের জীবন অসম্ভব। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের কথা জানা খুবই জরুরি। রাজনৈতিক স্বার্থচরিতার্থে পরিবেশ ধ্বংস কখনোই কল্যাণকর হবে না।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে "হিট স্ট্রোক" প্রতিরোধে করনীয় শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রব এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মেহেদী হাসান । এতে আরো বক্তৃতা করেন,ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, প্যানেল অব এক্সপার্ট ডা. শোয়েবপ্যানেল অব এক্সপার্ট ডা. শোয়েব মোমেন মজুমদার, ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. আব্দুর রব বলেন, পরিবেশকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেককে কমপক্ষে একটি করে গাছ রোপন করতে হবে। পৃথিবী ও প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে সর্বমহলকে এগিয়ে আসতে হবে। আল্লাহর সৃষ্টির সংরক্ষনে প্রাকৃতিক নিয়ম মানায় সকলকে বদ্ধপরিকর হতে হবে। মানুষ পরিবেশ ও এই পৃথিবীর মূল্যবান অঙ্গ। প্রকৃতি ছাড়া মানুষের জীবন অসম্ভব। তাই প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের কথাটা জানা খুবই জরুরি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে পরিবেশ ধ্বংস করা কখনোই কল্যাণকর হবে না। বৃক্ষ নিধনের ফলে প্রকৃতি নাজুক হয়ে পড়েছে। অন্যদিকে বৈশ্বিক পরিবর্তনের ফলে এতে গরম আবহাওয়া আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, অবশ্যই পরিবেশের প্রতি ইনসাফ ও প্রাকৃতিক বিধানকে প্রাধান্য দিতে হবে। জলাশয় সমূহকে নিরাপদ করে তুলতে হবে। যার যেখানে অবস্থান তথা বন্যদেরকে বনে থাকতে দিন প্রাকৃতিক নিয়ম অনুস্বরণ করে। রাজধানীসহ সারাদেশে নগরে নগরে সবুজ বনায়ন তৈরি করুন। তবেই সবার জন্য স্বাভাবিক জীবনযাপনের পথ সূচিত হবে।
সেমিনারে বক্তারা বলেন, জলবায়ুর পরিবর্তন ও দূষণের ফলে ক্রমেই তাপমাত্রা বাড়ছে। সরকারী বিভিন্ন প্রকল্পের নামে নির্বিচারের গাছ কাটা হচ্ছে। তাছাড়া বিভিন্ন এলাকায় বোন উজাড় করা হচ্ছে। এজন্য গরম আবহাওয়ার বিরুদ্ধে আমাদেরকেই সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ ও ভূমিকা পালন করতে হবে। বেশি সময় ধরে উচ্চ তাপমাত্রায় থাকলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আর এই পর্যায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মানুষের শরীরের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বৃক্ক ও পেশির ক্ষতি হতে পারে। শরীরের তাপ মাত্রার প্রতি খেয়াল রেখে এ সমস্যা থেকে বাঁচতে একটু সতর্কতার সাথে চলার পরামর্শ দেন তারা।
এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রব। বিশিষ্ট চিকিৎসক এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি) ডা. মেহেদী হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, প্যানেল অব এক্সপার্ট ডা. শোয়েব মোমেন মজুমদার, ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ প্রমুখ।
বিষয় : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
