× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকাতে হঠাৎ শিলাবৃষ্টি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৫ মে ২০২৪, ১২:৩৫ পিএম । আপডেটঃ ০৬ মে ২০২৪, ০৮:৩৯ এএম

ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহের পর রাজধানীতে হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি ‍শুরু হয়েছে। রোববার (০৫ মে) রাত সাড়ে দশটার দিকে বৃষ্টি শুরু হয়। এখনো চলছে সেই বৃষ্টি। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মগবাজার, পল্টন, সেগুনবাগিচা, শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, নয়াপল্টন, কাকরাইল, বারিধারা, গুলশানসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। প্রথম দিকে ছোট ছোট শিলা বৃষ্টি পড়তে দেখা গেলেও সেটি এখন বাড়ছে। সেগুনবাগিচার বাসিন্দা আলম জানান, তার এলাকায় বৃষ্টি নেমেছে। এখনো চলছে সেই বৃষ্টি। তারা একটি টিনের কক্ষে অবস্থান করছেন। তিনি বলেন, মনে হচ্ছে টিন ভেঙে শিলাবৃষ্টি নামছে।

এর আগে শনিবার রাতেও রাজধানী বিভিন্ন স্থানে বৃষ্টি নেমেছিল। পর পর দুইদিন বৃষ্টি নামায় জনজীবনে স্বস্তি নেমেছে। আজ বৃষ্টির সাথে ঝড় হতে পারে বলে এ ব্যাপারে আগাম আভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা প্রকাশ করেছিল সংস্থাটি। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে তারা ধারণা দিয়েছিল। এছাড়াও দেশের নদীবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছিল।

আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছিল, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো হয়েছেআবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আজ (৫ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামীকাল (সোমবার) থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে প্রশমিত হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.