× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক দুর্ঘটনা

সিলেট বিভাগে এক মাসে ৩৭ দুর্ঘটনায় ৪৪ জন নিহত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ মে ২০২৪, ১০:৪৬ এএম । আপডেটঃ ০৪ মে ২০২৪, ১০:৪৮ এএম

ফাইল ছবি

সিলেট বিভাগে বাড়ছে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা। গত একমাসে ৩৭ দুর্ঘটনায় মারা গেছেন ৪৪ জন।

এর আগে মার্চ মাসে ৩৬ দুর্ঘটনায় ৪২ জন ও ফেব্রুয়ারিতে ২১ দুর্ঘটনায় ২৬ জন মারা যান।

চলতি মাসের শুরুতে পহেলা মে সিলেট-ঢাকা মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলা বাদশা গেটের সামনে দুর্ঘটনা মারা যান একই পরিবারের ৪ জনসহ ৫ জন।

আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭ সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।

এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৮ সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কেই ৫ দুর্ঘটনায় ৭ জন নিহত হন।

এছাড়া সুনামগঞ্জ জেলায় ৮ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৮ জন আহত, মৌলভীবাজার জেলায় ৩ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৮ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

এপ্রিল মাসে বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৮ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১৪ জন সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা চালক ও যাত্রী এবং ৬ জন পথচারী।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪ দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৫ দুর্ঘটনায় ২৩ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। নিহত ৪৪ জনের মধ্যে ৩৫ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.