× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ মে ২০২৪, ০৪:১৪ এএম । আপডেটঃ ০৩ মে ২০২৪, ০৪:১৫ এএম

ছবি: সংগৃহীত

সারা দেশে এক মাসের বেশি সময় ধরে দাবদাহের পর বন্দরনগরী চট্টগ্রামের উত্তাপ কমাল কাল বৈশাখীর ঝড়ো বৃষ্টি।

বৃহস্পতিবার সকাল ৯টায় ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বর্ষণ। জেলার প্রায় সব উপজেলাতেই বৃষ্টিপাতের খবার পাওয়া গেছে।

এর আগে মধ্যরাতে দুয়েক ফোটা বৃষ্টি হলেও ভোর থেকেই আকাশ ছিল মেঘলা। সকালে ৪০ মিনিটের বৃষ্টিপাতে আনন্দের লহর ছোটে নগরীতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে অনেকে ছবি ও ভিডিও ধারণ করে তা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আবদুল বারেক বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা কাল বৈশাখীর বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় আবার ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, এটা মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি নয়। মৌসুমি বায়ু শুরু হতে আরো মাসখানেক লাগবে।

বৃষ্টি থেমে যাওয়ার পর বেলা ১১টা থেকে ফের উত্তাপ ছড়াতে শুরু করে সূর্য। তবে বাতাস থাকায় অন্যদিনের তুলনায় গরমের তীব্রতা কম।

চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়। টানা এক মাসের বেশি সময় ধরে এই পরিস্থিতি চলছে দেশে। মৃদু তাপপ্রবাহ বইছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও।

বুধবার চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটি ও চাঁদপুরে। এদিন চট্টগ্রাম জেলায় থার্মোমিটারের পারদ ওঠে ৩৫.২ ডিগ্রিতে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তিভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.