× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষে ৯ বগি লাইনচ্যুত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ মে ২০২৪, ০১:৪৩ এএম । আপডেটঃ ০৩ মে ২০২৪, ১০:২৫ এএম

জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেন

গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী ট্রেন। শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে। এ সময় ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

জয়দেবপুরের স্টেশনমাস্টার হানিফ মিয়া জানান, টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। সিগন্যালম্যানের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। কমিউটার ট্রেনটিতে যাত্রী কম ছিল। এ কারণে হতাহত মানুষের সংখ্যা কম। কমিউটার ট্রেনের লোকোমাস্টারসহ (ট্রেনের চালক) চারজন আহত হয়েছেন।

ঘটনার পর গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আহত চারজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে। ঘটনার পর থেকে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন যাত্রা বিরতি করা হয়েছে। দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করতে পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.