× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিকুঞ্জের ‌আবাসিক ভবনে বিস্ফোরণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৪, ১৪:১৫ পিএম । আপডেটঃ ০১ মে ২০২৪, ০৬:৩২ এএম

রাজধানীর নিকুঞ্জ-২ এ একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, রাজধানীর নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর রোডের ৬ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। ভবনের সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে এতে একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটিতে সবাই ব্যাচেলর ভাড়া থাকতেন। বিকাল ৫টার পর ভবনের অনেকেই বাইরে ছিলেন। ভবনটিতে ফাটল ধরায় নিরাপদ নয়। ভবনটি ব্যবহারের ক্ষেত্রে রাজউক, সিটি করপোরেশনের বিশেষজ্ঞ টিমের মতামত নেয়া প্রয়োজন। কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.