× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক দুর্ঘটনা

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ এএম । আপডেটঃ ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৬ পিএম

প্রতীকী ছবি

কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনায় আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালীর ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, একই উপজেলার রায়ছড়া এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া।

তারা চোখের চিকিৎসা করাতে গত শুক্রবার কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে এসে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, সোমবার দুপুর ১২টার দিকে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করে।

ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.