× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাপপ্রবাহ

রাজধানীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়ল প্রায় ২ ডিগ্রি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পিএম । আপডেটঃ ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩২ এএম

ফাইল ছবি

রাজধানীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তবে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা আজ রোববার কিছুটা কমেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবারও তাপমাত্রা এ রকমই থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ বিকেলে বলেন, আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এখন যে পরিস্থিতি, তাতে এ মাসে তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা কম। অন্তত আগামীকাল তাপমাত্রা এ রকমই থাকতে পারে।

চলতি মাসের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। আজ মাসের ২৮ তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত আছে। এটা ৭৬ বছরের ইতিহাসে রেকর্ড।

এর আগে গত বছর সর্বোচ্চ ১৬ দিন টানা তাপপ্রবাহ ছিল। আর ২০১০ সালের এপ্রিলে রাজশাহীতে ২০ দিন তাপপ্রবাহ বইলেও তা টানা ছিল না।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, এ মাসে দেশজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। বৃষ্টির জন্য আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.