× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম

বস্তিতে আগুন, ১৩ ঘর পুড়ে ছাই

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৪, ০৬:০৭ এএম । আপডেটঃ ২৮ এপ্রিল ২০২৪, ০৬:০৮ এএম

সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ এলাকার এক বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৩টি ঘরে পুড়ে গেছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। বায়েজিদের টেক্সটাইল শ্যামলছায়া ১ নম্বর গলিতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বায়েজীদ স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

পুড়ে যাওয়া বস্তির ম্যানেজার মোহাম্মাদ জামশেদ উদ্দিন বলেন, দুপুরে ভাত খাচ্ছিলাম। তখন শুনলাম আগুন লেগেছে। ধোঁয়ার জন্য ভেতরে আর ঢুকতে পারিনি। আগুন লেগে সব পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমিল্লার লাঙ্গলকোট এলাকার মোহাম্মদ আবুল হাশেম। এই রিকশাচালক থাকতেন ওই বস্তির ৫ নম্বর ঘরে।

তিনি বলেন, আগুন লাগার সময় পুরান চান্দগাঁও এলাকায় ভাড়ায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি কিচ্ছু নেই। আমার ঘুমাবার মতো অবশিষ্ট কিছু নাই। সব পুড়ে গেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.