× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরে বাংলা মানুষের মাঝে চিরদিন অনুকরণীয় থাকবেন- প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৪, ১০:১১ এএম । আপডেটঃ ২৭ এপ্রিল ২০২৪, ২৩:৪৬ পিএম

সংগৃহীত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, যখন বাঙালির স্বার্থে আঘাত এসেছে তখনি শেরে বাংলা একে ফজলুল হক শক্ত হাতে এর প্রতিবাদ করেছেন এবং কখনো তিনি কোনদিন ছয় নয় করেনি। যখন মুসলমানদের স্বার্থে আঘাত এনেছে তখনও তিনি আত্মসমর্পণ করেনি। এজন্যই তিনি শেরে বাংলা। শেরে বাংলা একে ফজলুল হক আমাদের মাঝে চিরস্মরণীয় ও অনুপ্রেরণা হয়ে আছেন এবং থাকবেন।

শনিবার বিকালে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বরিশাল বিভাগ সমিতি ওই আলোচনা সভার আয়োজন করে।
বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, আজকে আমরা স্বাধীন দেশ। শেরে বাংলা এ কে ফজলুল হক প্রজা স্বত্ব আইন আমাদের দিয়েছেন । সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। কারণ প্রজা সত্য আইন এর মাধ্যমে আমাদের দেশে গরিব মানুষ প্রথম জমির প্রতি অধিকার স্থাপন করেন। তার জীবনে শিক্ষা বিস্তার আছে ও অনেক শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন তিনি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় করে গেছেন তিনি। আমরা শেরেবাংলা নিয়ে আলোচনা করতে গেলে এর শেষ হবে না। এর শেষ নেই।

বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেরেবাংলার কোন অস্তিত্ব নাই। সেখানে শেরেবাংলার ভাস্কর্য থাকা উচিত।
তিনি আরো বলেন, পূর্বাচলের শেখ হাসিনার নামে একটা স্টেডিয়াম হয়েছে। সেখানে কিন্তু তার জীবনী এবং তার ছবি আছে এবং একটি ভাস্কর্য আছে। বক্তব্যে তিনি দুঃখের সাথে জানান, শেরেবাংলা একে ফজলুল হকের নামে কোন কিছু নেই।
সরকারের কাছে দাবী জানিয়ে তিনি ঘোষণা দেন, আগামী এক মাসের মধ্যে মিরপুরের স্টেডিয়ামে শেরেবাংলার ভাস্কর্য স্থাপন করবেন এবং তার জীবনী উল্লেখ করতে হবে বলে জানান তিনি। যদি না করা হয় তাহলে তিনি কর্মসূচি দেবেন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগ সমিতির সভাপতি
বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন, এ কে ফজল হকের ভাগিনা বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ছেলে সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা -১ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছোবহান প্রমুখ।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী ছিল শনিবার (২৭ এপ্রিল)। 

এ কে ফজলুল হক ১৮৭৩ সালে ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম এক প্রজ্ঞাবান রাজনীতিবিদ।

শেরেবাংলা কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম এবং ২১ দফা দাবির প্রণেতা ছিলেন তিনি। এ ছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলনে অবদান রাখার পাশাপাশি ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা।১৯৬২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.