× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৪, ০৭:০৭ এএম । আপডেটঃ ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০৭ এএম

সংগৃহীত

রাজধানীতে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ৪টা ২ মিনিটে বনানীর নেভী হেড কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটেছে।

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ দুপুর ৪টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.