× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২৪, ২১:২৮ পিএম । আপডেটঃ ২৬ এপ্রিল ২০২৪, ২১:২৮ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থেকে গত ২৪ ঘণ্টায় ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ড আটিগ্রামস্থ নদীর পাড়ে বন্ধ মনোয়ার জুট মিলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক।

জানা যায়, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র কাটার, সুইস গিয়ার, চাপাতি, চাকু, সুতা লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন-  সাখাওয়াত হোসেন শওকত (৪২), মো. মাসুম (৩৫), মো. মাসুম ভুইয়া (মাছি) (৩৫), মো. সুজন মো. রিদয় (২১), ফরহাদ (২০) সুমন (১৮), মোহাম্মদ সাইফুল (২৫), মোহাম্মদ অহিদ (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর জানান, একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে আমরা অভিযান পরিচালনা করি। গোপন সংবাদে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। আটক ৯ জন ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে রয়েছে বলে জানান তিনি।

ফতুল্লার দাপাইদ্রাকপুর থেকে ডাকাতির প্রস্ততিকালে মুখোশ, ধারালো অস্ত্র, রশিসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা। স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে, গ্রেফতার সবাই নাঈম গ্রুপের সদস্য। গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফতুল্লা মডেল থানার পাগলা (মেলেটারির বাড়ি ভাড়াটিয়া) শানু হাওলাদারের ছেলে জনি (২২), পাগলা পূর্ব পাড়ার মোজাফ্ফরের বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ছেলে মো. আল মামুন (২৭), পাগলা বৈরাগি বাড়ির কুদ্দুস মিয়ার ছেলে মো. মিন্টু (২২), পাগলা মুসলিম পাড়ার মহর আলীর ছেলে মো. মোমেন (১৯) ও বৌ বাজারের মোখলেছের ছেলে মো. রাজিব (১৯)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে ফতুল্লা থানা সীমান্তের দাপাইদ্রাকপুরস্থ এসবি ফিলিং স্টেশনের পেছনে পদ্মা সেতু রেললাইনের ওভার পাস ব্রিজের ৮৯ নম্বর পিলারের পূর্ব পার্শ্বের কাচা রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে তিনটি ছুরি, দু’টি চাপাতি, একটি সাদা মোটা রশি ও পাচঁটি কালো মুখোশ উদ্ধার করে পুলিশ।জানা যায়, কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে ফতুল্লা থানা সীমান্তের দাপাইদ্রাকপুরস্থ এসবি ফিলিং স্টেশনের পেছনে পদ্মা সেতু রেললাইনের ওভার পাস ব্রিজের ৮৯ নম্বর পিলারের পূর্ব পার্শ্বের কাচা রাস্তায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে তিনটি ছুরি, দু’টি চাপাতি, একটি সাদা মোটা রশি ও পাচঁটি কালো মুখোশসহ জনি, মামুন, মিন্টু, মোমেন রাজিব নামের ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দলের অজ্ঞাতনামা আরও ৪-৫ সদস্য।

এ বিষয়ে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা বাদী হয়ে শুক্রবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.