× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের আকাশে দেখা মিলল গোলাপি চাঁদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৫ এএম । আপডেটঃ ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৬ এএম

সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশে দেখা মিলছে গোলাপি চাঁদের। বিশেষ রঙ্গের এ চাঁদের দেখা মিলছে বাংলাদেশেও।

আজ বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে গোলাপি চাঁদ দেখা যাচ্ছে। অনেকেই চাঁদের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

যদিও বিশ্বের নানা প্রান্তে কয়েক দিন ধরে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ। তবে বাংলাদেশের আকাশে আজই তা উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, শুক্রবার ভোর থেকে সোমবার সকাল পর্যন্ত আকাশ ‘গোলাপি চাঁদে’ উজ্জ্বল থাকবে। তবে শনিবার চাঁদের ঔজ্জ্বল্য সবচেয়ে বেশি থাকবে।

‘দ্য ওল্ড ফারমার্স অ্যালম্যানাক’ গ্রন্থের তথ্য অনুসারে, উত্তরপূর্ব আমেরিকায় বসন্তকালে গোলাপি রঙের বনফুল ‘ফ্লক্স সুবুলতা’ ফোটে। এর সঙ্গে চাঁদের মিল খোঁজা হয়। উদ্ভিদটি সাধারণত ক্রিপিং ফ্লোক্স, মস ফ্লোক্স বা মাউন্টেন ফ্লোক্স নামে পরিচিত।

‘গোলাপি’ চাঁদের সঙ্গে খ্রিষ্টীয়, হিন্দু ও বৌদ্ধসহ বেশ কয়েকটি ধর্মের উৎসবের যোগসূত্র রয়েছে উল্লেখ করে সিএনএন আরও জানায়, শ্রীলঙ্কায় গোলাপি চাঁদ বা ‘বক পয়া’ দ্বীপদেশটিতে গৌতম বুদ্ধের আগমনের কথা স্মরণ করিয়ে দেয়। হিন্দু ধর্ম মতে, গোলাপি চাঁদ হচ্ছে ‘হনুমান জয়ন্তী’।

তবে এপ্রিলের এই গোলাপি চাঁদকে ‘সুপার মুন’ বলা যাবে না। আবহাওয়া পূর্বাভাস, জ্যোর্তিবিদ্যা ও বৃক্ষরোপণ সংক্রান্ত গ্রন্থ ‘দ্য ওল্ড ফারমার্স অ্যালম্যানাক’-এর মতে, এপ্রিলে পূর্ণিমার চাঁদ বিবর্ণ হলে বৃষ্টির সম্ভাবনা থাকে।

সিএনএনের আবহাওয়াবিদ জাডসন জোনস জানিয়েছেন, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে। সেখানে বিবর্ণ চাঁদ দেখা যাবে

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.