× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশালে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসছেন নেতা-কর্মীরা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩০ এএম । আপডেটঃ ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ এএম

দীর্ঘ পাঁচ বছর পর বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি বরিশাল সফর করছেন।

এ উপলক্ষে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর )বিকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে এক সপ্তাহ ধরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভা মঞ্চ তৈরির কাজ চলেছে। নগরজুড়ে সাজসজ্জাসহ নানা কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, এটা হবে বরিশাল বিভাগে এ যাবৎকালের সর্ববৃহৎ জনসমাবেশ।

সমাবেশে প্রায় ১০ লাখ লোকের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই নগরের সর্বত্র ব্যাপক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বরিশাল মহানগর পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ২৩ ডিসেম্বর বরিশালে জরুরি বর্ধিত সভা করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে ছয় সদস্যের সমন্বয় কমিটি গঠন করে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বরিশাল নগরকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। বসানো হয়েছে কঠোর নিরাপত্তাবেষ্টনী। আজ বেলা তিনটায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

দলীয় সূত্র জানায়, সবশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানেই জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জনসভায় ভাষণ দিয়েছিলেন।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গঠিত কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি নির্বাচনী জনসভা। তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বরিশালে আসছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.