× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল ৪ পথচারীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ এপ্রিল ২০২৪, ১০:৪২ এএম । আপডেটঃ ২২ এপ্রিল ২০২৪, ১১:৩৮ এএম

ফাইল ছবি

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় চার পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর সংলগ্ন মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের ওই অংশে রাস্তা পার হচ্ছিলেন চারজন পথচারী।

এসময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন নামের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি আরও বলেন, চাপা দেওয়া বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.