× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাপমাত্রা ফের বাড়তে পারে, নেই বৃষ্টির আভাস

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ এপ্রিল ২০২৪, ০৮:৪২ এএম । আপডেটঃ ২২ এপ্রিল ২০২৪, ০৯:০২ এএম

ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার তাপমাত্রা খানিকটা কমেছে। তবে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আগামীকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে।

চলতি এপ্রিল মাসের বাকি সময়টা তাপপ্রবাহ থাকতে পারে। তবে অতি তীব্র তাপপ্রবাহ আর না হওয়ার সম্ভাবনা আছে।

দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দেশে বৃষ্টির সম্ভাবনা অবশ্য আগামী এক সপ্তাহে নেই।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দক্ষিণের জনপদ যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এটি ছিল চলতি বছরের দেশের সর্বোচ্চ তাপমাত্রা। ওই দিনই রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটিও ছিল এ বছরে নগরীর সর্বোচ্চ তাপমাত্রা।

তবে গতকাল ২৪ ঘণ্টার ব্যবধানে নগরীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আর আজ ঢাকার তাপমাত্রা আরও কমে হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান আজ বলেন, গতকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে আগামীকাল থেকে তা আবার বাড়তে পারে। আসলে এই মাসে তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা কম।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.