× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৪, ১২:১৫ পিএম । আপডেটঃ ২১ এপ্রিল ২০২৪, ১২:৩২ পিএম

সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১২) বিরুদ্ধে।

অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত পঞ্চম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

রবিবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকার ২০ নম্বর রোডে একটি বাসার গ্যারেজে এ ঘটনার ঘটে।

পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, বিকালে শিশুটি রাস্তায় খেলা করছিল। এসময় অভিযুক্ত কিশোর শিশুটিকে তাদের বাসায় গ্যারেজে ডেকে নিয়ে একটি প্রাইভেটকারের ভেতরে ধর্ষণ করে। পরে শিশুটির মা ও স্থানীয়রা দেখে শিশুটিকে দ্রুত উদ্ধার করে।

এসময় অভিযুক্ত পঞ্চম শ্রেণির ছাত্র দ্রুত তাদের বাসার দ্বিতীয় তলায় উঠে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপনগর থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, ১২ বছরের একটি শিশু চার বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে। আমরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছি।

অন্যদিকে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছি। মেয়ের অবস্থা ভালো না। এসময় তিনি অভিযুক্ত কিশোরের বিচার দাবি করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.