× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ এএম । আপডেটঃ ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ এএম

প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মহিষাবানের পোড়াদহ লোহার ব্রিজ এলাকায় ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ৷ শুক্রবার রাত ২টার দিকে মামলা করেন ভুক্তভোগী।

শুক্রবার ভোরে অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রাব্বি, আব্দুল অহেদ, মো. হৃদয়,  নুর আলম ওরফে নিশাদ ও মো. কাউছার। তারা সবাই গাবতলী উপজেলার মহিষাবান মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের কলোনি এলাকার বাসিন্দা অটোরিকশাচালক তার স্ত্রীকে নিয়ে সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে বেড়াতে যান। ঘোরাফেরা শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে অটোরিকশা করে তারা বগুড়া শহর দিকে ফিরছিলেন।

পথে গাবতলীর মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় আসামিরা তাদের ইজিবাইক ঘিরে ধরে ও ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে স্বামী-স্ত্রীকে পাশেই ইছামতি নদীর তীরে সিঙ্গার বিলের পতিত জমিতে নিয়ে যায়৷ সেখানে স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পাঁচ আসামি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনা জানার পরই ভুক্তভোগী স্বামী-স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.