× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, আহত ৬

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৪, ১২:২৫ পিএম । আপডেটঃ ১৬ এপ্রিল ২০২৪, ১২:২৫ পিএম

সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

তাঁর নাম পু সুকি (৫২)। এ ঘটনায় আহত হয়েছেন ছয় বাংলাদেশি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। 

মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং সাকিনস্থ মৌসুমি গার্মেন্টসের নিচে চায়না মালিকানাধীন টং রুই দ্যা ইন্ডাস্ট্রি (স্থানীয়ভাবে চায়না ব্যাটারি ফ্যাক্টরি নামে পরিচিত) একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে একজন চায়না নাগরিক ও ছয় বাংলাদেশি শ্রমিক মারাত্মক আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাশিমপুর থানাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেওয়া হলে চায়না নাগরিকের মৃত্যু হয়। তিনি ফ্যাক্টরিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

আহত ছয়জন বাংলাদেশি নাগরিকের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। তাঁর নাম অমল ঘোষ (৩২)।

বাকি পাঁচজন বাংলাদেশি নাগরিক শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

শামসুর রহমান বলেন, ব্যাটারি তৈরির কারখানাটি ঈদের ছুটির কারণে বন্ধ ছিল। আজ বন্ধ কারখানাটি চালু করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ব্যাটারি তৈরির কারখানার বয়লার মেশিনটি চালু হচ্ছিল না। পরে চীনা নাগরিক ওই বয়লারটি চালু করার জন্য বয়লারের কাছে গেলে বিকট শব্দ বয়লারটি বিস্ফোরণ হয়। 

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.