× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেমের বিয়ে

কলেজছাত্রী স্ত্রীর মরদেহ উদ্ধার, সহপাঠী স্বামী কারাগারে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৪, ১৫:৪৯ পিএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৪, ১৫:৫১ পিএম

আত্মহত্যা। প্রতীকী ছবি

রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিকের দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে তাঁদের বিয়ে হয়। এরপর মোহাম্মদপুরে শ্বশুরবাড়িতে থাকতেন মেয়েটি। ৬ এপ্রিল দিবাগত রাতে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মেয়েটির স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, মেয়েটির বাবা তাঁর মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এই মামলা করেছেন। মামলায় ছেলেটির মা, বাবা ও বড় বোনকেও আসামি করা হয়েছে।

ওসি মাহবুবুর বলেন, মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় গ্রেপ্তার ছেলেটিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার এই আদেশ দেন।

বিষয় : আত্মহত্যা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.