× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ থেকে পোশাক শ্রমিকদের জন্য ঈদের বিশেষ ট্রেন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৪, ০৭:০৮ এএম । আপডেটঃ ০৭ এপ্রিল ২০২৪, ০৭:০৯ এএম

ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের ঈদযাত্রার সুবিধার্থে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল শুরু হবে আজ রাত ১১টা থেকে।

জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন মাস্টার আবু হানিফ আলী বলেন, এই রুটে টানা তিন দিন তিনটি বিশেষ ট্রেন চলবে।

ট্রেনগুলো ঈদের পরের দিন থেকে শুরু করে টানা তিন দিন ফিরতি যাত্রা করবে বলেও জানান তিনি।

প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যা ৭১৬টি, যার মধ্যে ২৪টি প্রথম শ্রেণীর আসন। এসব ট্রেনের টিকিটও অনলাইনে পাওয়া যাবে।

আবু হানিফ বলেন, ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে জয়দেবপুর স্টেশন থেকে আসনবিহীন টিকিট দেওয়া হবে।

বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবির খোকন বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে এই বিশেষ ট্রেন সম্পর্কে জানাতে পারলে ভালো হবে। তাদের এটা জানা দরকার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.