× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ঈদসামগ্রী দিচ্ছেন ব্যবসায়ী আমিনুল হক শামীম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ এপ্রিল ২০২৪, ১১:৪৫ এএম । আপডেটঃ ০৩ এপ্রিল ২০২৪, ২২:৫৩ পিএম

ঈদসামগ্রী দিচ্ছেন ব্যবসায়ী আমিনুল হক শামীম

সাধারণ মানুষের জন্য কম মূল্যে ঈদ সামগ্রী বিক্রির উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম।

ময়মনসিংহ নগরীর কালী শংকর গুহ রোডে বুধবার বেলা ১১টায় ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়, যা চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

ভর্তুকি মূল্যে ঈদসামগ্রীর প্যাকেজের দাম ধরা হয়েছে ৮০০ টাকা। একটি প্যাকেজে একজন ক্রেতা পাবেন তিন কেজি পোলাওয়ের চাল, এক কেজি করে সয়াবিন তেল ও চিনি, ২৫০ গ্রাম গুঁড়া দুধ, ২০০ গ্রাম কুলসুন সেমাই, ১৫০ গ্রাম লাচ্চা সেমাই, পাঁচ প্রকারের গরম মসলা ও একটি বাজার ব্যাগ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমিনুল হক শামীম বলেন, ঈদের আগে মানুষের জন্য কিছু করার প্রয়াসেই আমাদের এমন উদ্যোগ।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ঈদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমিনুল হক শামীম এ উদ্যোগ গ্রহণ করেছেন। যারা এই সুবিধা নিচ্ছেন তারা খুবই খুশি।

ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রি অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

তিনি বলেন, একজন ব্যবসায়ী হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমিনুল হক শামীম। তার এই উদ্যোদে ঈদের আগে মানুষের খুবই উপকার হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা যুবলীগের সদস্য কাজী আশরাফুল ইসলাম মিল্টন, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক শাহিন আলম প্রমুখ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.