× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে মিতু হত্যায় হস্তলিপি বিশারদসহ দু’জনের সাক্ষ্য

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ এপ্রিল ২০২৪, ১১:৫৬ এএম । আপডেটঃ ০১ এপ্রিল ২০২৪, ১২:০২ পিএম

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও দু’জন। 

সোমবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন তারা। ২৩ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে। 

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ বলেন, মিতু হত্যা মামলায় আসামির স্বাক্ষর পরীক্ষা করে প্রতিবেদন দেওয়া হস্তলিপি বিশারদ রফিকুল ইসলাম ও বিকাশ এজেন্ট ওয়াহিদুল ইসলাম গতকাল সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলাটিতে ৪৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।  পরে স্বামী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার মামলা করেন। তবে দীর্ঘ তদন্তে স্ত্রী হত্যায় বাবুলের জড়িত থাকার বিভিন্ন তথ্যপ্রমাণ পায় পুলিশ। এরপর মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেন। 

এ মামলার আসামিরা হলেন বাবুল আক্তার, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম। 

তাদের মধ্যে মুছা পলাতক ও ভোলা জামিনে আছেন। বাকিরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.