× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ এপ্রিল ২০২৪, ০০:১৪ এএম । আপডেটঃ ০১ এপ্রিল ২০২৪, ০০:১৫ এএম

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে গাজীপুরের গাছা এলাকায় টি আর জেড পোশাক কারখানার শ্রমিকেরা। শতাধিক পুলিশ শ্রমিকদের ঘিরে রেখেছে বলে অভিযোগ বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকদের। আজ রোববার সকাল ৮ টা থেকে টি আর জেড পোশাক কারখানার সামনে সাড়ে ৪ হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং  ২০২২ সালের বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবি করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করছে না। এক পর্যায়ে শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিমপুর জোনের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কারখানার শ্রমিকরা গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পরিশোধ এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা পর্যন্ত কারখানার সামনেই অবস্থান করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.