× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ৩ সেনা সদস্য

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

৩০ মার্চ ২০২৪, ০৪:৫৬ এএম । আপডেটঃ ৩০ মার্চ ২০২৪, ০৬:৪৭ এএম

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই তিন সদস্য সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে এসে আশ্রয় নেন। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিভিন্ন সময় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে টিকতে না পেরে দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোরে মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য বাংলাদেশ অভ্যন্তরে আশ্রয় নিলে বিজিবি তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে।’

এর আগে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের সবাইকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটেলিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। খুব শিগগিরই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সীমান্ত ক্যাম্পগুলো এরই মধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.