চট্টগ্রামের বায়েজিদ এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
কারখানারটির সিকিউরিটি গার্ড জানিয়েছেন, বিকাল ৪টার পরে বেশিরভাগ কর্মকর্তা ও কর্মীরা এখান থেকে বের হয়ে যান। তিনি দায়িত্ব পালন করতে ভেতরে গিয়ে দেখেন তিন তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর অবশিষ্ট কর্মীরা কারখানার নিজস্ব অগ্নি নির্বাচন ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।’
প্রথমে ফায়ার সার্ভিসের দুটি এবং পরে আরও তিনটি ইউনিট অগ্নি নির্বাপনে যুক্ত হয়। কি কারণে আগুন লেগেছে তা এখনও ফায়ার সার্ভিস নিশ্চিতভাবে বলতে পারেনি। কারখানাটির কর্মকর্তারা বলেন, তারা অন্যান্য দিনের মতোই এখানে কার্যক্রম চালাচ্ছিলেন। কর্মীরাও এসে তাদের মতো কাজ করে চলে গেছেন। হঠাৎ করে কিভাবে আগুন লেগেছে সেটি তারা বলতে পারছেন না।’
কারখানা ভবনটির তিন তলায় জুতা তৈরির জন্য অসংখ্য টায়ার ও টিউব মজুত করা ছিল বলে কারখানাটির কর্মীরা জানিয়েছেন।