× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানী চকবাজারে রাসায়নিক গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট:

২২ মার্চ ২০২৪, ১৮:০০ পিএম । আপডেটঃ ২২ মার্চ ২০২৪, ১৮:১২ পিএম

রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিকের (কেমিকেল) একটি গুদামে আগুন লেগেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ ভোররাত সোয়া ৪টার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাশেদ বিন খালিদ বলেন, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে মিনিট পাঁচেকের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলোকেও পাঠানো হয়।


তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.