× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেমরায় কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট:

২১ মার্চ ২০২৪, ১৪:১৫ পিএম । আপডেটঃ ২১ মার্চ ২০২৪, ১৮:১৯ পিএম

ডেমরায় কাপড়ের গুদামে আগুন জ্বলছে। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় চারতলা ভবনের তৃতীয় তলার একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।


তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিষয় : আগুন ডেমরা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.