× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানির বিরুদ্ধে বাংলাদেশি প্রবাসী হত্যার অভিযোগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ মার্চ ২০২৪, ০৬:২১ এএম । আপডেটঃ ২০ মার্চ ২০২৪, ০৬:২২ এএম

ছবি: সংগৃহীত

ইফতারের সময় কমলার জুস খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বাংলাদেশি সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক পাকিস্তানির বিরুদ্ধে।

সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬ এর একটি কারখানার শ্রমিক হোস্টেলে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

আজ বুধবার এক বিবৃতিতে জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, সন্দেহভাজন ৫১ বছর বয়সী ওই পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদশিকে একাধিকবার আঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগ পাওয়ার ১০ মিনিট পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সকালে আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।

দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। এতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে জানান পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.