× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে মাইকে ‘ডাকাত’ ঘোষণা শুনে গ্রামবাসীর গণপিটুনি, নিহত ৪

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৮ মার্চ ২০২৪, ০০:১৯ এএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৪, ০৩:৪৪ এএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাইকে ‘ডাকাত’ ঘোষণা শুনে  গ্রামবাসীর গণপিটুনিতে ৪জন নিহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছে। রোববার রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। তবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে ১০ থেকে ১২ জন ‘ডাকাতির’ প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়। গ্রামবাসী একসঙ্গে লাঠিসোঁটা নিয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। অন্যরা পালিয়ে বিলে পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে তাদের পুকুর থেকে তুলে আরও তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।    

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, নিহত দুজনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.