× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহাসড়কে মই বসিয়ে পথচারীদের পার করানো সেই রবিউল আটক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ মার্চ ২০২৪, ১১:৩৬ এএম । আপডেটঃ ১৭ মার্চ ২০২৪, ১২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করা যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাকে আটক করে কাঁচপুর হাইওয়ে থানা।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, মই দিয়ে যাত্রী ও পথচারী পারাপার করানো সেই যুবককে আমরা আটক করেছি। ওই যুবকের নাম মো. রবিউল (২৬)। তার বিরুদ্ধে মামলা হবে। সে পাঁচ টাকার বিনিময়ে যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলে সড়ক পারাপার করেছে।

এদিকে রোববার বিকেলে মই ব্যবহার করে ডিভাইডার পার হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, সড়ক ডিভাইডারের পাশে হেলান দিয়ে মই রাখা হয়েছে। সেই মই বেয়ে পার হচ্ছেন পথচারীরা। এর বিনিময়ে টাকা নিচ্ছেন এক যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ টাকার বিনিময়ে এভাবে মই দিয়ে যাত্রী ও পথচারী পারাপার করছেন ওই যুবক। তবে তাকে নিয়মিত সেখানে দেখা যায় না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.